বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ কুড়িগ্রাম উন্নয়ন

অনুমোদনের ৭ বছরেও হয়নি দাশেরহাট বাইপাস সড়ক

অক্টোবর 8, 2026

আব্দুল খালেক ফারুখ কুড়িগ্রাম শহরের যানজট নিরসন ও সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন সহজ করতে নেওয়া দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কাজ অনুমোদনের সাত বছর পরও শেষ হয়নি। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ার পর দুটি দফায় ঠিকাদার পরিবর্তন হলেও দৃশ্যমান অগ্রগতি কম। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে বলে […]

পাঁচ গ্রামের মানুষের গলার কাঁটা সংযোগ সড়কবিহীন কালভার্ট

অক্টোবর 6, 2026

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল এলাকায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে নির্মাণের পরও কালভার্টটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। এতে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ও কয়েক শ শিক্ষার্থীকে প্রায় তিন কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। সংশ্লিষ্ট […]

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

সেপ্টেম্বর 29, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপর ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার দীর্ঘ সেতু এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ […]

হস্তান্তরের অপেক্ষায় কুড়িগ্রামের প্রায় ৩ কোটি টাকার শিশুপার্ক

সেপ্টেম্বর 9, 2026

নির্মাণকাজ শেষের পথে, হস্তান্তরের আবেদন পেলেই পরিদর্শন; দ্রুত উদ্বোধনের আশ্বাস জেলা পরিষদের আশির্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি শিশুদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে কুড়িগ্রাম শহরে নির্মাণ করা হচ্ছে আধুনিক শিশুপার্ক। জেলা পরিষদের নিজস্ব ৭৩ শতাংশ জমির ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটির কাজ এখন শেষ পর্যায়ে। তবে নির্মাণকাজ প্রায় শেষ হলেও এখনো জেলা […]

কুড়িগ্রামে শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

জানুয়ারি 2, 2026

ফজরুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ৬নং ওয়ার্ডের গড়েরপাড় এলাকা থেকে ধরলা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের […]

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বর 17, 2025

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার অফিসার্স ক্লাবে ( আলোর ভুবন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইসমাইল হোসেন উপজেলা নিবার্হী অফিসার কুড়িগ্রাম সদর, বিশেষ অতিথি ছিলেন, নীতি ফ্লোরা দাস ম্যানেজার ওয়াল্ড ভিশন বাংলাদেশ, এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের […]