রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর সাঁকো নির্মাণের কাজ চার মাসেও শেষ হয়নি। এখন পর্যন্ত শুধু বিম নির্মাণ করা হয়েছে। ফলে শিক্ষার্থী, মুসল্লি, বয়স্ক মানুষ ও অটোরিকশাচালকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাঁকোর বাকি কাজ পরবর্তী অর্থবছরে বরাদ্দ দিয়ে শেষ করার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে হাসারপাড় এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজ উদ্বোধন করতে গিয়ে বাছড়া ঈদগাহ মাঠের পাশে পুরোনো কাঠের সাঁকোটি পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে সাঁকোটি ভেঙে পড়লে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি সামনে আসে। এরপর টিআর-কাবিখা কর্মসূচির আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে গত ২০ জুন নতুন সাঁকো নির্মাণের কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, প্রাথমিক পরিকল্পনায় সিঁড়ি ও কাঠের সাঁকো নির্মাণের কথা থাকলেও তুলনামূলক স্থায়ী সমাধানের আশায় স্থানীয় কমিটি বিম ও কংক্রিটের কাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে চার মাস পেরিয়েও সাঁকোটি চলাচলের উপযোগী হয়নি।
সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, একই জায়গায় একই অর্থবছরে একাধিকবার বরাদ্দ দেওয়া যায় না। তাই পরবর্তী অর্থবছরে বরাদ্দ পেলে সাঁকোর বাকি কাজ শেষ করা হবে।
স্থানীয়দের আশা, দ্রুত বরাদ্দ দিয়ে কাজ শেষ করা হলে কয়েকশ পরিবারের যাতায়াতের দুর্ভোগ কমবে।
কুড়িগ্রামের আরো খবর
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
