শনিবার, ১৪ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

· প্রকাশ: · আপডেট:
“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। পাশাপাশি পরবর্তী দিনের পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নেবেন। এ জন্য উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৭টার আগেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. শাহজাহান হোসেন, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১) মো. আতিকুর রহমান।

টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডিএম হাসিবুল বেনজীর এবং রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

এ ছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজে সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ। তিনি বলেন, […]

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে […]

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় কারাগারে কলেজ শিক্ষক

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় কারাগারে কলেজ শিক্ষক

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক এস এম ওয়ালি উল্লাহকে (৪৩) স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।   শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট […]

ফেসবুকে ফলো করুন