ডেস্ক নিউজ
কুড়িগ্রামের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাত বছর বয়সী মেয়ে মনিকার মৃত্যুর পর এবার মারা গেলেন তার মা আদরি (৩৫)। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মারা যান আদরি। এর আগে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দিলে চার যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান মনিকার মা আদরি।
নিহত আদরি ও তাঁর মেয়ে মনিকা অটোরিকশায় করে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় তাঁদের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
একই দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রামের সর্বশেষ খবর
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
