বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফেনসিডিল-ইয়াবার বিকল্প হিসেবে বাড়ছে এস্কাফ-ট্যাপেন্টাডলের ব্যবহার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে এস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাচার এবং অপব্যবহার বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফেনসিডিল ও ইয়াবার দাম বেড়ে যাওয়ায় মাদকাসক্তদের একাংশ এসব পণ্যের দিকে ঝুঁকছে বলে স্থানীয়দের ভাষ্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, আগে ফেনসিডিলের বিকল্প হিসেবে এমকাডিল ও ফেয়ারডিল নামের কাশির সিরাপের ব্যবহার বেড়েছিল। বর্তমানে এস্কাফ ও চকো সিরাপের অপব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ব্যবহারের বিষয়টিও উদ্বেগ বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

অধিদপ্তর ও পুলিশের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্তে এসব পণ্যের ছোট চালান জব্দ হচ্ছে। ফুলবাড়ীর নাওডাঙ্গা ও কাশিপুর এবং নাগেশ্বরীর রামখানা ও কচাকাটা এলাকা দিয়ে চালান আসার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজারে অভিযান চালিয়ে ৫০ বোতল এস্কাফসহ আনিস নামে একজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে ২৪ সেপ্টেম্বর ফুলবাড়ীর যতীন্দ্রনারায়ণ গ্রাম থেকে ১৫৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে এবং ২৫ সেপ্টেম্বর নাওডাঙ্গা থেকে ১৭ বোতল এস্কাফসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র আরও জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে ফুলবাড়ী ও নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় এস্কাফসহ কয়েকজনকে আটক করে বিজিবি ও পুলিশ। চালান আড়াল করতে কারবারিরা বিভিন্ন যানবাহন ও পণ্যের প্যাকেট ব্যবহার করছে বলেও জানিয়েছে সূত্রটি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. অজয় কুমার রায়ের মতে, এস্কাফ সেবনে ঘুমঘুম ভাব, কর্মস্পৃহা কমে যাওয়া, বিরক্তি এবং অন্যের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে। দীর্ঘদিন অপব্যবহারে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ট্যাপেন্টাডল ব্যথানাশক ওষুধ; নেশার উদ্দেশ্যে সেবনে আসক্তি তৈরি হতে পারে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ নেওয়াজ বলেন, এস্কাফ ও ট্যাপেন্টাডল পাচার নিয়ে উদ্বেগ রয়েছে। ধারাবাহিক অভিযানে অনেক কারবারি গ্রেপ্তার হওয়ায় পাচার কমেছে। তবে জেলার বাইরে থেকেও ট্যাপেন্টাডল আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 7

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]