ডেস্ক নিউজ
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযানে গত এক সপ্তাহে দুইজনকে আটক এবং ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনী ও প্যান্টের কাপড়।
আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান এবং শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
