শনিবার, ১৪ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাবতলার জয়, চ্যাম্পিয়ন ২-১ গোলে

· প্রকাশ: · আপডেট:
কচাকাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাবতলার জয়, চ্যাম্পিয়ন ২-১ গোলে

মোঃ আবু সাঈদ ইসলাম, কচাকাটা

কুড়িগ্রামের কচাকাটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কচাকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় কচাকাটা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলা ফুটবল একাদশ।

কচাকাটা থানা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। বিকেল ৩টায় খেলার উদ্বোধন করেন কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

বিজ্ঞাপন

দুধকুমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মো. নূর ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ বাচ্চু, কেদার যুবদলের আহ্বায়ক আব্দুস ছালাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মন্ডল এবং কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

মাঠের লড়াইয়ে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে গাবতলা ফুটবল একাদশ। প্রিয় দলের খেলা দেখতে আসা হাজারো দর্শক করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে কচাকাটার তরুণ সমাজ মাদকমুক্ত ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

নভেম্বর ১৪, ২০২৬

ডেস্ক নিউজ কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের […]

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজে সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ। তিনি বলেন, […]

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে […]

ফেসবুকে ফলো করুন