ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা আমির প্রভাষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। বক্তব্যে তিনি ওই ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যার অভিযোগ তুলে ধরেন।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম।
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উপজেলা জামায়াতের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
