বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রাম পার্লামেন্ট সেশন-২: বাজেটে কুড়িগ্রামের সম্ভাবনা, সংকট ও উন্নয়ন নিয়ে নাগরিক সংলাপ

মে 26, 2026

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের সম্ভাবনা, বিদ্যমান সংকট ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “নাগরিক সংলাপ”। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শহরের কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্যা গ্রান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের উদ্যোগে “কুড়িগ্রাম পার্লামেন্ট, সেশন-২”-এর অংশ হিসেবে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এবারের আয়োজনের […]

উলিপুরে নানা নাটকীয়তার পর ১’শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক্তিকে গভীর রাতে ছেড়ে দিলো এ্যাসিল্যান্ড

মে 26, 2026

জাহিদ হাসান | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে ১০৪টি ভিজিএফ স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করার পর গভীর রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দিনভর চলা নাটকীয় ঘটনার পর তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল […]

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: কুড়িগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম

মে 26, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ২৬ মে ২০২৬ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দোবারিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম। গত ২৩ মে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়। রওশন আরা বেগম […]

কুড়িগ্রামে সেতু ধসের ঘটনায় প্রাণ গেল ১ জনের, যোগাযোগ বিচ্ছিন্ন তিন ইউনিয়ন

মে 25, 2026

নিউজ ডেস্ক অনলাইন | হামার কুড়িগ্রাম এলজিইডির নিম্নমানের কাজের অভিযোগ, অর্ধলাখ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি সেতু ধসে পড়ে একজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাক্টর সেতুর ওপর উঠতেই মুহূর্তের মধ্যে সেটি তাসের ঘরের মতো […]

ছাত্রদল নেতা বললেন ডিসির অনুমতি আছে, জেলা প্রশাসক বললেন বেআইনিভাবে বসিয়েছে

মে 25, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ফটকের তালা ভেঙে মাঠে জোরপূর্বক পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক জিহাদ ফেরদৌস চমকের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি না থাকলেও পেশীশক্তি ব্যবহার করে এই হাট বসানো হয়েছে বলে জানা গেছে। রোববার (২৪ মে) দুপুরে কলেজ গেটের তিনটি তালা ভেঙে মাঠে বাঁশের খুঁটি […]

ভাইরাল প্রেমকাহিনির প্রেমিক কবির জামিনে মুক্ত, এলাকাজুড়ে স্বস্তি ও উৎসবের আমেজ

মে 24, 2026

নিউজ ডেস্ক অনলাইন অবশেষে ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের আলোচিত প্রেমিক কবির হোসেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে মুক্ত হন তিনি। তার মুক্তিকে ঘিরে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী। এছাড়া কবিরের জ্যাঠা আবুল হোসেন […]

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে আত্মসাত ও অনিয়মের অভিযোগ

মে 24, 2026

শাহজাহান খন্দকার | উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে চালবোঝাই একটি অটোরিকশা আটক এবং পরবর্তীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা বকুল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) বিকেলে […]

সরকার নির্ধারিত হারের বেশি টোল আদায়: কুড়িগ্রামে পশুর হাট ইজারাদারকে জরিমানা

মে 24, 2026

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী নাজিমখাঁন পশুর হাটে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে) দুপুরে নাজিমখাঁন বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এ জরিমানা করা হয়। অভিযান […]

উলিপুরে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

মে 24, 2026

সোহেল রানা, উলিপুর উপজেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারের ঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মন্টু, আব্দুস সালাম, মিনহাজুল […]

নিজের অজান্তে কমিটিতে নাম, ফেসবুক পোস্টে পদত্যাগ করলেন করিম হাসান

মে 23, 2026

শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম নিজের অজান্তে একটি রাজনৈতিক সংগঠনের কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. করিম হাসান নামের এক তরুণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন জাতীয় ছাত্রশক্তি, কুড়িগ্রাম পৌর শাখার একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। গত ২০ মে ২০২৬ তারিখে তিন মাস মেয়াদি ওই কমিটিতে […]