বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ফের ধস, চিলমারীতে ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

জুলাই 17, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধে আবারও ধস নেমেছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় প্রায় ৬০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে। একই স্থানে বারবার ধসের ঘটনায় নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। […]

রথযাত্রার ভক্তদের পাশে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দল, বিশুদ্ধ পানি বিতরণে মানবিক উদ্যোগ

জুলাই 16, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে কুড়িগ্রামে মানবিক উদ্যোগ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্ত ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শ্রী জগন্নাথ, […]

র‍্যাবের হাতে ৩৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক হওয়া রহিচ উদ্দিন এখন এনসিপির ইউনিয়ন আহ্বায়ক

জুলাই 15, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামের বাসিন্দা মো. রইস উদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কাশিপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি মাদক মামলার প্রসঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র‍্যাব-১২, […]

সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের সুপারিশে ১০ মসজিদে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ

জুলাই 14, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের উদ্যোগে ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)’-এর আওতায় এ বরাদ্দ অনুমোদন করা হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে সংসদ সদস্যের স্বাক্ষরিত […]

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

জুলাই 13, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও বিভিন্ন প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন বক্তব্য উপস্থাপন […]

দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান: ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

জুলাই 13, 2026

মাইদুল ইসলাম | Hamar Kurigram দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের […]

কুড়িগ্রাম সদরে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

জুলাই 13, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন শেখ রঞ্জু, […]

উলিপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’ গঠন, কমিটি ঘোষণা

জুলাই 12, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। অরাজনৈতিক এই প্ল্যাটফর্মের লক্ষ্য উপজেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় জোরদার করে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা। রোববার (১২ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত […]

একই পরিবারের যমজ তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি, কুড়িগ্রামের শিক্ষাঙ্গনে অনন্য দৃষ্টান্ত

জুলাই 12, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান—প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান […]

কুড়িগ্রামের ভোগডাঙার মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা

জুলাই 12, 2026

মো. কাজল ইসলাম | Hamar Kurigram কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ-যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষার লক্ষ্যে আলোচনা সভা ও মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। […]