শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

বিজয়ের ঘরে নেই জয়ের আনন্দ, মিষ্টি-ফল নিয়ে পাশে ছাত্রনেতা সোহেল রানা

আগস্ট 11, 2026

ফজলুল করিম ফরাজী, বিশেষ প্রতিনিধি অভাবের কাছে হার মানেনি মেধা। সংসারে অভাব-অনটন থাকলেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসিবুল হাছান বিজয়। তবে সন্তানের এমন সাফল্যের দিনেও ঘরে ছিল না মিষ্টি, ছিল না উৎসবের আয়োজন। আর্থিক সামর্থ্য না থাকায় ছেলের কৃতিত্বের আনন্দও যেন অনেকটা নীরব হয়ে ছিল পরিবারটির। এমন খবর পেয়ে […]

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক

আগস্ট 11, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার বাসিন্দা। সোমবার (১০ আগস্ট) দিনগত মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকায় এ […]

কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদের প্রোটোকল পদমর্যাদা অর্জনে ফুলেল শুভেচ্ছা

আগস্ট 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ‘Warrant of Precedence-1986’ অনুযায়ী প্রোটোকল পদমর্যাদা পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটি। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে সোহেল হোসনাইন কায়কোবাদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক […]

নাগেশ্বরীতে স্কুলে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র, থানায় জিডি

আগস্ট 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পর এসএম জিমরান কায়েস নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে নাগেশ্বরী শিশু বিতানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়ের ভাতিজা। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ১০ আগস্ট সকালে জিমরান কায়েস স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তাকে রাফি নামে […]

কুড়িগ্রামে টানা লোডশেডিং, ২৪ ঘণ্টায় ৬-৭ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ, জনজীবন বিপর্যস্ত

আগস্ট 11, 2026

ডেস্ক ‍নিউজ কুড়িগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টায় অনেক এলাকায় ৬ থেকে ৭ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ মিলছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। দিনের পাশাপাশি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ আসা-যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। অনেক […]

১২ জন শিক্ষক, ১২ পরীক্ষার্থী—পাস করেনি কেউ

আগস্ট 10, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষকও রয়েছেন ১২ জন। তবে ফল প্রকাশের পর দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। শুধু তালতলা উচ্চবিদ্যালয় নয়, কুড়িগ্রামের আরও তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। বিদ্যালয়গুলো হলো—রাজারহাট উপজেলার […]

রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩

আগস্ট 10, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে। […]

ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে শহিদুল নিহত, শুকুর আলী ও ২ নারীসহ গ্রেপ্তার ১৭

আগস্ট 10, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শুকুর আলীসহ ১৫ পুরুষ ও ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার খামার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজের পূর্ব পাশে কানিপাড়া গ্রামের বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে। […]

কুড়িগ্রামের চার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সবাই ফেল

আগস্ট 10, 2026

ফজলুল করিম ফরাজী, কুড়িগ্রাম ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের চারটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব বিদ্যালয়ের মধ্যে দুটি থেকে এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১২ জন, আবার কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল মাত্র চারজন। শূন্য পাসের তালিকায় থাকা বিদ্যালয়গুলো হলো—রাজারহাট উপজেলার তালতলা […]

কুড়িগ্রামে শিল্প ও বাণিজ্য মেলার নামে ‘হাউজিং লটারি’: বন্ধের দাবি সচেতন নাগরিকদের

আগস্ট 10, 2026

ডেস্ক নিউজ দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার নামে কথিত ‘হাউজিং লটারি’ বা লটারির আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। মেলার নামে সাধারণ মানুষকে লটারির টিকিট কিনতে আকৃষ্ট করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন জেলার সচেতন নাগরিকরা। অভিযোগকারীদের দাবি, শিল্প ও বাণিজ্য মেলায় পণ্য কেনাবেচা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিয়ে আপত্তি নেই। তবে মেলার […]

Verified by MonsterInsights