শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর 25, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার মো. শহিদুল ইসলাম (৩২)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

রৌমারীতে জুয়ার আসর থেকে ১২ জন গ্রেপ্তার

সেপ্টেম্বর 25, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে রৌমারী থানার ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা […]

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী

সেপ্টেম্বর 24, 2026

ডেস্ক নিউজ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। প্রশিক্ষণে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি […]

কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর ও পরিবহনশ্রমিকরা

সেপ্টেম্বর 24, 2026

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির পাশাপাশি আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, অটোরিকশাচালক ও দিনমজুরসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও […]

নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জব্দ ২ মোটরসাইকেল

সেপ্টেম্বর 23, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। […]

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

সেপ্টেম্বর 23, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এতে জেলার […]

কুড়িগ্রামে সার নিতে কৃষকের হাহাকার, তিন দিন ঘুরেও মিলছে না সার

সেপ্টেম্বর 23, 2026

আরিফুল ইসলাম রিগান কুড়িগ্রামে সার নিতে গিয়ে কৃষকদের ভোগান্তি যেন কমছেই না। জেলার বিভিন্ন উপজেলায় ডিলার পয়েন্টে দীর্ঘক্ষণ অপেক্ষা, অতিরিক্ত ভিড়, সার না পাওয়া এবং বিতরণে বিশৃঙ্খলা নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও পরিস্থিতি গড়িয়েছে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তাকে হয়রানির ঘটনায়। সার বিতরণে অব্যবস্থাপনার কারণে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও বিতরণ ব্যবস্থায় […]

রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সেপ্টেম্বর 23, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রৌমারীর […]

রংপুরে ডিবির অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ ফুলবাড়ীর মাদক ব্যবসায়ী আটক

সেপ্টেম্বর 23, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী রংপুর নগরের তাজহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী […]

ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার

সেপ্টেম্বর 23, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে […]

Verified by MonsterInsights