
সেপ্টেম্বর 26, 2026
উলিপুর প্রতিনিধি ‘বাড়ি সাতবার ভেঙেছে। আবারও ভাঙন শুরু হয়েছে। এবার গেলে কোথায় যাব, যাওয়ার মতো জায়গাও নেই।’—তিস্তার তীরে বসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন উলিপুরের দলদলিয়া ইউনিয়নের বসুনিয়াপাড়ার বাসিন্দা আবু বক্কর (৬৫)।গত ২০ দিনে তিস্তার তীব্র ভাঙনে বসুনিয়াপাড়া এলাকায় শতাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থামার কোনো লক্ষণ না থাকায় […]

সেপ্টেম্বর 26, 2026
রাজারহাট প্রতিনিধি গাছ থেকে ঝরে পড়ার পর যে সুপারি মাটিতে পড়ে পচে যেত, সেটিই এখন রাজারহাটের মানুষের কাছে হয়ে উঠেছে আয়ের পণ্য। একসময় যার কোনো মূল্য ছিল না, সেই পচা সুপারি সংগ্রহ করে শুকানো, বাছাই ও প্রক্রিয়াজাত করছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। পরে তা যাচ্ছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে, ব্যবহৃত হচ্ছে শিল্পের কাঁচামাল হিসেবে। কুড়িগ্রামের রাজারহাট […]
হামার কুড়িগ্রাম
সেপ্টেম্বর 25, 2026

সেপ্টেম্বর 25, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে এবারের আলোচ্য বিষয় ছিল ‘ফ্যাসিজম, সৌমেন্দ্রনাথ ঠাকুর’। পাঠচক্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক ও তরুণ চিন্তাবিদরা অংশ নেন। আলোচনায় ফ্যাসিজম, রাষ্ট্রচিন্তা এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক ভাবনার বিভিন্ন দিক উঠে […]

সেপ্টেম্বর 25, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একটি ইটভাটা ফের চালুর প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। চাক্তাবাড়ি উচ্চবিদ্যালয় ও বসতবাড়ির কাছাকাছি ইটভাটাটি চালু হলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাক্তাবাড়ি উচ্চবিদ্যালয়ের সীমানার অদূরে মেসার্স ডিজিএল ব্রিকস-এ নতুন মৌসুমে ইট […]

সেপ্টেম্বর 25, 2026
রাজারহাট প্রতিনিধি | হামার কুড়িগ্রাম সারি সারি বেঞ্চ। অথচ শ্রেণিকক্ষে শিক্ষার্থী মাত্র একজন। বই হাতে একা বসে আছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার। শিক্ষকের অপেক্ষায় থাকলেও বেশ কিছুক্ষণ পরও শ্রেণিকক্ষে আসেননি কোনো শিক্ষক। পাশের কক্ষে কয়েকজন শিক্ষক-কর্মচারীকে গল্প-আড্ডা ও মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকতে দেখা গেছে। কোনো কক্ষে এক শিক্ষিকা নিজের শিশুকে মেঝেতে শুইয়ে রেখেছেন। […]

সেপ্টেম্বর 25, 2026
সদর উপজেলা প্রতিনিধি ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ জনগনকে প্রতারিত করা হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে তাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

সেপ্টেম্বর 25, 2026
আরিফুল ইসলাম কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে। এতে কাঁচকোল ও পুঁটিমারি এলাকার কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মধ্যবর্তী স্থানে বাঁধের প্রায় ৩৫ মিটার অংশে নতুন করে ধস দেখা দেয়। এর আগে গত এক […]

সেপ্টেম্বর 25, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. ছাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে ত্রিমোহনী-রাজারহাট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ছাইফুল ইসলাম উলিপুর উপজেলার ধরনীবাড়ী […]

সেপ্টেম্বর 25, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, পূর্ব ফুলমতি এলাকার তুহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তুহিন মিয়া (২১) ও নাওডাঙ্গা এলাকার শাকিল মিয়া (২২)কে […]