
সেপ্টেম্বর 9, 2025
মোঃ বুলবুল ইসলাম বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হল রুমে এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহবায়ক মোঃ আবুল […]

সেপ্টেম্বর 9, 2025
মোশাররফ হোসেন।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল ইমরান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ […]

সেপ্টেম্বর 8, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপুর্ণ দুটি সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী, যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। খানখন্দ হওয়ার কারণে প্রতিদিন নানা দুর্ঘটনা ঘটছে। শহরের গুরুত্বপূর্ণ দুটি রাস্তার একটি সড়ক বিভাগের, আরেকটি পৌরসভার। দীর্ঘদিন মেরামত না করায় সড়ক দুটির বেহাল দশার জন্য সংশিষ্ট দপ্তরকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এদিকে জনগণের ভোগান্তি বিবেচনায় সংস্কারের আশ^াস দুই দপ্তরের। […]

সেপ্টেম্বর 8, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।শনিবার ৭/৯/২০২৫ সংগঠনের কুড়িগ্রাম জেলা দপ্তরের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে নাজমুল আল হাসান-কে আহ্বায়ক এবং মশিউর রহমান মুন-কে সদস্য সচিব করা হয়েছে।এছাড়াও কমিটিতে আরও বেশ কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, […]

সেপ্টেম্বর 8, 2025
মোশাররফ হোসেন ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ঘটিকায় উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট ফরকেরহাট বাজার এলাকায় এ সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

সেপ্টেম্বর 8, 2025
মো: আসাদুজ্জামান সরকার অর্থশত বছরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে নাম সর্বস্ব ১৯ সংগঠনের দেওয়া মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার প্রতিবাদে কুড়িগ্রাম কলেজ মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শত শত কলেজ পড়ুয়া ও চাকুরী প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এসময় সাধারণ শিক্ষাথী সাদিয়া তারান্নুম বলেন এই পাঠাগার থেকে লেখা পড়া করে ১ জন বিসিএস […]

সেপ্টেম্বর 8, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ জরিমানা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিব্বির আহমেদ। দণ্ড পাওয়া আব্দুস ছামাদ গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী […]

সেপ্টেম্বর 8, 2025
আবেদনের যোগ্যতা: HSC/ সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। কোর্স মেয়াদ: ৩ মাস, দৈনিক ৮ ঘন্টা করে সাপ্তাহে ৬ দিন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। এবং কোর্স চলাকালীন সময়ে সকাল, দুপুর ও বিকালের নাস্তা পাবেন ফ্রিতে। আবেদনের শেষ তারিখ: ২৩/০৯/২০২৫ লিখিত পরিক্ষার তারিখ: ২৬ /০৯/২০২৫ আবেদনের লিংক: https://project.e-laeltd.com/48-student-reg-jubo

সেপ্টেম্বর 8, 2025
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের আদর্শ এতিমখানা দ্বি-মুখী আলিম মাদ্রাসার নবগঠিত কমিটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। গত ২৭ আগষ্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ, মু. আজিজুর রহমান, নবগঠিত কমিটির বিরুদ্ধে একটি রিট আবেদন করলে সুপ্রিম কোর্টের বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে […]

সেপ্টেম্বর 8, 2025
অনলাইন নিউজ ডেস্ক ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে লাইন থেকে পড়ে যায় ট্রেন। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা […]