
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার ৭/৯/২০২৫ সংগঠনের কুড়িগ্রাম জেলা দপ্তরের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে নাজমুল আল হাসান-কে আহ্বায়ক এবং মশিউর রহমান মুন-কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটিতে আরও বেশ কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “উলিপুর উপজেলা শাখার নবগঠিত এ কমিটি ছাত্রসমাজের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবে।”
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে পড়বে।
আপনার মতামত লিখুন :