শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

ডিসেম্বর 15, 2025

আতাউর রহমান বিপ্লব ।। হামার কুড়িগ্রাম বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা আউটডোর স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার […]

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার

ডিসেম্বর 15, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নাশকতার এক মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা […]

ভূরুঙ্গামারী হাসপাতালে পেন্টাভেলেন্ট টিকার সংকট, এদিকে স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে, ঝুঁকিতে শিশুদের জীবন

ডিসেম্বর 15, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেন্টাভেলেন্ট টিকার সরবরাহ বন্ধ থাকায় জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার অসংখ্য শিশু সময়মতো গুরুত্বপূর্ণ টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পেন্টাভেলেন্ট টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিকা। […]

কুড়িগ্রামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের কর্মসূচি প্রকাশ

ডিসেম্বর 15, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—১৫ ডিসেম্বর🔹 সকাল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়ামে তিন […]

উলিপুরে মহিষ চুরি: নৌকায় পারাপারের সময় ৩ জন আটক

ডিসেম্বর 15, 2025

জাহিদ হাসান ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দূর্গম চরাঞ্চল থেকে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামে। আটককৃতরা হলেন— ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন […]

কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১৫ জনের পদোন্নতি, ফুলেল শুভেচ্ছা

ডিসেম্বর 14, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপক পদে ৬ জন এবং সহযোগী অধ্যাপক পদে ৯ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন— এছাড়াও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন— পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা বলেন, এ স্বীকৃতি তাদের শিক্ষা ও গবেষণায় আরও […]

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা, সমালোচনা

ডিসেম্বর 14, 2025

আরিফুল ইসলাম রিগান ।। কুড়িগ্রাম জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দিবসে যখন গোটা দেশ শোক ও শ্রদ্ধায় নত, তখন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) দেখা গেছে ভিন্ন চিত্র। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের ভবনে আলোকসজ্জা করায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় ও টেক্সটাইল […]

ভূরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডিসেম্বর 14, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, […]

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ডিসেম্বর 14, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালের কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের উলিপুর মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত ৭১-এর গণকবর স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় […]

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্জলন

ডিসেম্বর 14, 2025

নিউজ ডেস্ক।। হামার কুড়িগ্রাম “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি”—এই শ্লোগানকে ধারণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীতশিল্পী শামসুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, বাসদ নেতা […]

Verified by MonsterInsights