কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন /
কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

আতাউর রহমান বিপ্লব ।। হামার কুড়িগ্রাম

বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা আউটডোর স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার কার্যক্রমের সূচনা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলার উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে জেলার উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হবে।