শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভূরুঙ্গামারীতে নাম্বারপ্লেট ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৫টি মোটরসাইকেল জব্দ

ডিসেম্বর 20, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে রেজিস্ট্রেশন ও নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রেজিস্ট্রেশন, নাম্বারপ্লেট ও হেলমেটবিহীন মোটরসাইকেলের […]

ভুরুঙ্গামারীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মিথ্যা অভিযোগে হয়রানির করে ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ডিসেম্বর 20, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি কাজে বাধা প্রদান, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলায় হয়রানি ও ইনক্রিমেন্ট প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান এ আবেদন করেন। তিনি জানান, বিধি অনুযায়ী পঞ্চম শ্রেণি উত্তীর্ণ একজন শিক্ষার্থী […]

কাল আসছে সুদানে নিহত কুড়িগ্রামের ২ জন সহ ৬ বাংলাদেশি সেনার মরদেহ

ডিসেম্বর 19, 2025

নিউজ ডেস্ক আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ছয় জন শান্তিরক্ষীর মরদেহ পৌঁছাবে আগামীকাল। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা সদস্যদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। গত ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে এই হামলা […]

রৌমারীতে যুবলীগ নেতা নাছিম উদ্দিন গ্রেফতার

ডিসেম্বর 19, 2025

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৯ ডিসেম্বর’ ২০২৫ ইং বিকেল আনুমানিক ৫টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মৃত আব্দুল জব্বারের ছেলে নাছিম উদ্দিন। তিনি চর শৌলমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড […]

বিএনপিতে যোগ দেওয়ার ২ দিনের মাথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেফতার

ডিসেম্বর 19, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলামকে বিএনপিতে যোগ দেওয়ার মাত্র দুই দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপনের সময় বিএনপির আয়োজিত একটি অনুষ্ঠানে রফিকুল ইসলামকে ফুলের মালা […]

শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডিসেম্বর 19, 2025

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা ডিএম একাডেমি স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশে […]

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

ডিসেম্বর 19, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযুক্ত নেতার নাম আরাফাত হোসেন সোহাগ। তিনি চিলমারী উপজেলা ছাত্রলীগের […]

নাগেশ্বরীতে সাবেক সেনা সদস্য ও কবি’র ফেসবুক পোস্ট ঘিরে তীব্র আলোচনা-সমালোচনা

ডিসেম্বর 19, 2025

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী নাগেশ্বরী উপজেলার বাসিন্দা সাবেক সেনা সদস্য ও কবি মোঃ মশিয়ার রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। গত ১৮ ডিসেম্বর গভীর রাতে ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের পরিচিত মুখ, ইনসাফের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তিনি তার […]

উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল, দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা

ডিসেম্বর 19, 2025

জহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ রেলওয়ের একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন রমনা মেইল নামের একটি ট্রেন চলাচল করছে। যেকোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ এ ব্রিজে বড় ধরনের ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।‎‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, উলিপুর-চিলমারী রেল লাইনের বুড়ি তিস্তার উপর একটি ব্রিজ নির্মাণ করেন রেলওয়ে কর্তৃপক্ষ। রেল লাইনের ব্রিজের উপর বসানো […]

রাজারহাটে পারিবারিক জমি বিরোধে স্বামী–স্ত্রীর উপর হামলা, গুরুতর জখম

ডিসেম্বর 19, 2025

মাইনুল ইসলাম ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দেবীচরণ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী–স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছে দেবীচরণ এলাকার বাসিন্দা সেকেন্দার আলীর পুত্র, দিনমজুর মমিনুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে […]

Verified by MonsterInsights