বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিএনপিতে যোগ দেওয়ার ২ দিনের মাথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলামকে বিএনপিতে যোগ দেওয়ার মাত্র দুই দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপনের সময় বিএনপির আয়োজিত একটি অনুষ্ঠানে রফিকুল ইসলামকে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের মধ্যে বরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী মোশাররফসহ শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দেন। এই ঘটনায় চর রাজিবপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

বিজ্ঞাপন

তবে, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার মুঠোফোনে বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম সেখানে ছিলেন কি না বা তিনি আগে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই।”

অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, রফিকুল ইসলামকে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ১৮ ডিসেম্বর রাতে থানায় আনা হয় এবং পরবর্তীতে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় দিবসের মতো সংবেদনশীল সময়ে রাজনৈতিক দল পরিবর্তন ও জনসমাগম ঘটার কারণে চর রাজিবপুরের রাজনৈতিক পরিবেশ এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]