
আগস্ট 23, 2026
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাক […]

আগস্ট 22, 2026
ডেস্ক নিউজ বগুড়ার মোকামতলা-রংপুর মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য ছিলেন। জানা গেছে, ছুটিতে সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন […]

আগস্ট 21, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবীর রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উলিপুরে বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নির্দেশে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোষ্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত […]

আগস্ট 21, 2026
নাগেশ্বরী প্রতিনিধি মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা, আলাপের তেপতীতে ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা […]

আগস্ট 21, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনামুল […]

আগস্ট 21, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজের পার বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এ সময় ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের সার বিক্রির পর ক্রেতাকে […]

আগস্ট 21, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’-এর উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও ভেষজ […]

আগস্ট 20, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে পৃথক পুকুরে ডুবে আরমান (৪) ও মাসুদ রানা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে অসুস্থ হয়ে পড়া ১৫ মাস বয়সী সুমাইয়া খাতুন নামে আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত […]

আগস্ট 20, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে সেচ দেওয়ার […]

আগস্ট 19, 2026
কুড়িগ্রাম সদর প্রতিনিধি কুড়িগ্রাম পৌর শহরের এম এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আগামীতে সন্তোষজনক ফলাফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ফারুক।বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে পাঠদান, শিক্ষার্থীদের শতভাগ […]