
মোঃ জাহিদ হাসান, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ পিস ইয়াবাসহ এরশাদুল হক (পিতা: মৃত সৈয়দ আলী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
একই দিনে চাকিরপশার তালুক এলাকায় পৃথক আরেকটি অভিযানে উজ্জ্বল চন্দ্র (পিতা: শ্রী বলয় চন্দ্র) ও ফেরদৌস আলী (পিতা: জামায়াত উল্লাহ) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ক্রিকেট জুয়ার আসরেও অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলারত অবস্থায় স্বপন কুমার মোহন্ত (পিতা: শ্রী বিজয় চন্দ্র মোহন্ত) ও নারায়ন সরকার (পিতা: শ্রী নিবাস চন্দ্র সরকার) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :