বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জ্বালানি তেলের জন্য হাহাকার, টোকেন বিতরণে স্বজনপ্রীতি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহে টোকেন বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে মোটরসাইকেল চালকরা।

জানাগেছে,মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে ৩ হাজার লিটার পেট্রোল সরবরাহ করবে ৩শত টাকায় ২.৪ লিটার জ্বালানি প্রায় ১২শ পঞ্চাশটি গাড়ী সংগ্রহ করতে পারবে।অপরদিকে জালানি তেল সংকটে সড়কে কমে গেছে মোটরসাইকেলের দৌরাত্ম।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলার দুটি পাম্পে প্রশাসনের পক্ষে থেকে মোটরসাইকেল আরোহীদের জালানি পরিবেশনে টোকেন বিতরণের দায়িত্ব প্রদান করা হয়েছে কৃষি কর্মকর্তা ফেরদৌস আহমেদকে।শনিবার অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে জালানি তেলের টোকেন বিতরণ করেছেন রাজারহাট পল্লী সঞ্চয় ব্যাংকের জাহিদুল ইসলাম।
মোটরসাইকেল আরোহীরা বলেন,টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ পাচ্ছেননা ১টি টোকেন,অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে ২০টি পর্যন্ত টোকেন।

চালকদের দাবি পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। এতে সাধারণ চালকরা ন্যায্যতা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

জ্বালানি বিতরণ ট্যাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ফিলিং স্টেশন এলাজায় ৮শত টোকেন বিতরণ করা হয়েছে, তারা ৩শত টাকার জালানি ক্রয় করবে।এছাড়া চাকুরীজীবি ও এলাকার কিছু লোক আছে যাদের কে ওসি ও ইউএনও মহোদয় সিদ্ধান্ত নিয়ে ওদেরকে কিছু টোকেন দেয়া হয়েছে তারা ৫শত টাকার জালানি ক্রয় করবে এবং তাদের সংখ্যা সীমিত।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]