
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্লুইসগেট এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মুসা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম। এ সময় জামালপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার এমদাদুল হক মানিক (৩৭) এবং রাকিব (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :