বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম


চলতি ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রদান করেন যার স্মারক নং: ড.এ.এম/২৬ কুড়িগ্রাম-২/২০২৬/০০০০১৪

ডিও লেটারে রেলমন্ত্রীকে অবগত করে ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি অন্যতম জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবন ও জীবিকার তাগিদে এই জেলার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে অবস্থান করেন। প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে তাদের পরিবার-পরিজনের কাছে কুড়িগ্রামে ফিরে যান।

বিজ্ঞাপন

বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে যে কয়টি ট্রেন নিয়মিত চলাচল করে, তা ঈদের এই বিশাল যাত্রীচাপ সামলাতে সম্পূর্ণ অপর্যাপ্ত। এছাড়া সড়কপথে দীর্ঘ যানজট এবং পরিবহন সংকটের কারণে সাধারণ যাত্রীদের, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এমতাবস্থায়, আমার নির্বাচনী এলাকাসহ সমগ্র কুড়িগ্রামবাসীর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের স্বার্থে আসন্ন ঈদের আগে ও পরে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত বা ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালু করা এখন সময়ের দাবি।

অতএব, কুড়িগ্রামবাসীর যাতায়াতের এই বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-কুড়িগ্রাম রুটে অন্তত ২-৩টি অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আশা করি, কুড়িগ্রামবাসীর এই প্রাণের দাবিটি সদয় বিবেচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আপনার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রেলপথ মন্ত্রণালয়ে ডিও প্রদানের বিষয় জানান, কুড়িগ্রামের ঘরমুখো মানুষ যাতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে যোগদান করতে পারেন সেজন্য আমি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছি এই আবেদন মঞ্জুর হলে শুধু কুড়িগ্রাম নয় রংপুর বিভাগের যাত্রীদের যাত্রাপথে ভোগান্তি কমবে।

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, কুড়িগ্রাম-২ আসনের এমপি মহোদয় কুড়িগ্রামের মাটি ও মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। তিনি রেলপথ মন্ত্রণালয়ে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন। এই রুটে স্পেশাল ট্রেন চালু হলে ঢাকায় কর্মরত কুড়িগ্রামবাসীর ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]