বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে তেল মজুতের অভিযোগ: ব্যবসায়ীকে জরিমানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক ‍নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।

অভিযান সূত্রে জানা যায়, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুত করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেল পাওয়া যায়। পরে বিষয়টি যাচাই-বাছাই শেষে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

তবে অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে তেল মজুত করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসার জন্য লালমনিরহাটে গেলে দোকান বন্ধ ছিল। সেখানে থাকা অবস্থায় তিনি জানতে পারেন তার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। পরে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। জরিমানার টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানে বিপুল পরিমাণ তেল মজুত পাওয়া যায়। ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে মজুত থাকা তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]