রাজারহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দোয়া ও আলোচনা


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন /
রাজারহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দোয়া ও আলোচনা

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ১৯-১-২০২৬ ইং(সোমবার)সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তিত্ব ও আদর্শকে স্মরণ করতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডঃশফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ন- আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী সঞ্চালনায়- বক্তারা শহীদ জিয়ার জীবন ও কর্ম, তাঁর দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং দেশের স্বাধীনতা ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের আর্থ-সামাজিক বিকাশে ভূমিকা রেখেছেন। তাঁর চেতনা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে ধর্মীয় নেতারা অংশ নিয়ে ইসলামিক রীতিতে দোয়া পরিচালনা করেন উলামাদলের আহ্বায়ক নুরুজ্জামান হক।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্য সচিব,রুবেল চৌধুরী,যুবদল যুগ্ম আহ্বায়ক,আমজাদ হোসেন,কৃষকদলের সদস্য সচিব, আলমগীর হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ , খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক সুশীল সরকার,পল্লব চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, তাতীঁদলের আহ্বায়ক সাজুমিয়া, শ্রমিকদলের সদস্য সচিব মোজ্জামেল হক মোজাম সহ সকল অঙ্গসংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

যুগ্নআহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বক্তারা শহীদ জিয়ার আদর্শকে লালন করে দলীয় ঐক্য বজায় রেখে দেশ ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনা পুনর্জাগরণের বার্তা নিয়ে আলোচনা করা হয়।