কুড়িগ্রাম সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন /
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।