বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সারাদেশে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, কুড়িগ্রামের ৬ জন তালিকাভুক্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

সারাদেশে মোট ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ২৪ ডিসেম্বর। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর তালিকায় থাকা ব্যক্তিরা রয়েছেন। যাচাই-বাছাইয়ে তাদের মুক্তিযোদ্ধা দাবি অসত্য প্রমাণিত হওয়ায় গেজেট বাতিল করা হয়েছে বলে জামুকা সূত্র জানায়। বর্তমানে সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

📌 কুড়িগ্রামের ৬ জনের সনদ বাতিল
গেজেটভুক্ত বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় কুড়িগ্রামের ৬ জনের নাম রয়েছে। তারা হলেন—

  1. মোঃ আব্দুল হাই সরকার, পিতা করিমবক্স সরকার
    • গ্রাম: সোবনদহ, ঘোগাদহ ইউনিয়ন, কুড়িগ্রাম সদর
    • লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০১০২৬৬
  2. মোঃ নছর উদ্দিন, পিতা কছিয়ত ব্যাপারী
    • এলাকা: খলিলগঞ্জ, কুড়িগ্রাম শহর
    • লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০১০৩২৭
  3. মোঃ হাবিবুর রহমান, পিতা মোঃ আব্দুল আলী
    • গ্রাম: নামাজের চর, সাহেবের আলগা ইউনিয়ন, উলিপুর
    • লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৭০০৭১
  4. মোঃ আঃ মালেক, পিতা মৃত নৈম উদ্দিন শেখ
    • গ্রাম: বাগভান্ডার, ভুরুঙ্গামারী
    • লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৪০৪০৮
  5. মোঃ খবির আলী, পিতা আব্দুল গফুর
    • গ্রাম: নামাহালা বামনডাঙ্গা, আনছার হাট এলাকা, নাগেশ্বরী
    • ভারতীয় তালিকা নং: ৩৮০২৯
  6. মোঃ শুকুর আলী, পিতা মোঃ মনসপ আলী
    • গ্রাম: পাথরডুবি, ফুলকুমার ইউনিয়ন, ভুরুঙ্গামারী
    • ভারতীয় তালিকা নং: ৪০৩৫৮

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]