ডেস্ক নিউজ
সারাদেশে মোট ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ২৪ ডিসেম্বর। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর তালিকায় থাকা ব্যক্তিরা রয়েছেন। যাচাই-বাছাইয়ে তাদের মুক্তিযোদ্ধা দাবি অসত্য প্রমাণিত হওয়ায় গেজেট বাতিল করা হয়েছে বলে জামুকা সূত্র জানায়। বর্তমানে সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
📌 কুড়িগ্রামের ৬ জনের সনদ বাতিল
গেজেটভুক্ত বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় কুড়িগ্রামের ৬ জনের নাম রয়েছে। তারা হলেন—
- মোঃ আব্দুল হাই সরকার, পিতা করিমবক্স সরকার
- গ্রাম: সোবনদহ, ঘোগাদহ ইউনিয়ন, কুড়িগ্রাম সদর
- লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০১০২৬৬
- মোঃ নছর উদ্দিন, পিতা কছিয়ত ব্যাপারী
- এলাকা: খলিলগঞ্জ, কুড়িগ্রাম শহর
- লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০১০৩২৭
- মোঃ হাবিবুর রহমান, পিতা মোঃ আব্দুল আলী
- গ্রাম: নামাজের চর, সাহেবের আলগা ইউনিয়ন, উলিপুর
- লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৭০০৭১
- মোঃ আঃ মালেক, পিতা মৃত নৈম উদ্দিন শেখ
- গ্রাম: বাগভান্ডার, ভুরুঙ্গামারী
- লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৪০৪০৮
- মোঃ খবির আলী, পিতা আব্দুল গফুর
- গ্রাম: নামাহালা বামনডাঙ্গা, আনছার হাট এলাকা, নাগেশ্বরী
- ভারতীয় তালিকা নং: ৩৮০২৯
- মোঃ শুকুর আলী, পিতা মোঃ মনসপ আলী
- গ্রাম: পাথরডুবি, ফুলকুমার ইউনিয়ন, ভুরুঙ্গামারী
- ভারতীয় তালিকা নং: ৪০৩৫৮

