বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জামায়াত নেতার গ্রেফতার সংক্রান্ত খবরে প্রতিবাদ জানিয়েছে চিলমারী উপজেলা শাখা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

চিলমারী প্রতিনিধি:
গতকাল রবিবার (৩ আগস্ট, ২০২৫) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “জুমার আসর থেকে জামায়াত নেতা সহ ১৪ জন গ্রেফতার” শীর্ষক খবরে জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা শাখার নাম জড়িয়ে একটি বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ইউপি সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মহসিন আলীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা শাখার সেক্রেটারি মো. ফজলুল করিম মিঠুন এক প্রতিবাদপত্রে জানান, নয়ারহাট ইউনিয়নে জামায়াতের কোনো সভাপতি নেই এবং হাফেজ মহসিন আলী উপজেলা শাখার কোনো কমিটিতে নেই। তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিকে জামায়াতের নেতা হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশের অনুরোধ জানান এবং গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

কুড়িগ্রামে ৭০টি বিলুপ্তপ্রায় বৃক্ষের চারা রোপণ

সেপ্টেম্বর 12, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় প্রায় ৭০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম হাসপাতালপাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উদ্যোগে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়কে এসব চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় দেশীয় বৃক্ষের সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আগামী […]