রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন /
রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাহিদ হাসান, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), মোঃ জাইদুল ইসলাম (২৭), আফসানুল ইসলাম আপন (২৫) ও মোঃ আতাউর রহমান (৩২)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–১২/১৪৭, তারিখ: ২৬/১২/২০২৫)। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজারহাট থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।