
রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ […]


