
নিউজ ডেস্ক
শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় কুড়িগ্রাম শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় শহর সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খন্দকার এরশাদুল হক, অ্যাডভোকেট রেজাউল করিম নয়ন, আব্দুল করিম সরকার কাজল, এস. এম. শফিকুল ইসলাম এবং মাওলানা মোতালেব হোসেন।
বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :