বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ চোরাকারবারি যুবক আটক, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চোরাকারবারি যুবক আটক ও ফেন্সিডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ করেছে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ।

বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপি’র বিজিবি সদস্যরা ত্রিমোহোনী নামক এলাকায় অভিযান চালিয়ে তারেক হোসেন (১৮) নামের এক চোরাকারবারি যুবককে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।


অন্যদিকে সোমবার ( ৯ ডিসেম্বর) রাত ১১ টায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা উপজেলার কদমতলা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১৪ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল ইস্কাফ সিরাহ জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ সামগ্রীর সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]