বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না: তাসভীর উল ইসলাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষণের জন্য বিভেদ তৈরি করা হয়। আমরা ক্ষমতায় গেলে সেই বিভেদ থাকবে না।
‎
‎শনিবার (২২ নভেম্বর) রাতে উলিপুর পৌরসভার মহেষের দোকান সংলগ্ন নাওডাঙ্গা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
‎
‎তাসভীর উল ইসলাম বলেন, আওয়ামী লীগ শুধু সনাতনীদের ব্যবহার করেছে, তাদের কোনো উপকারে আসেনি। শুধু ভোটের সময় তাদের গুরুত্ব দিয়েছে। এছাড়া সব সময় অবহেলা করেছে। আমরা নির্বাচিত হলে এ অবস্থা থাকবে না।
‎
‎তিনি আরও বলেন, সমাজের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। আসছে নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
‎
‎এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মহসিন আলী, রমেশ সাহা, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জমিদার রায়, বিএনপি নেতা শফিকুল ইসলাম, স্থানীয় হিন্দু সমাজের প্রতিনিধি গনেশ চন্দ্র দত্ত ও পঞ্চানন রায় প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]