ভূরুঙ্গামারীর পাথডুবিতে গণসংযোগে নেমে ধান কাটলেন কুড়িগ্রাম–১ আসনের জামায়াত প্রার্থী


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীর পাথডুবিতে গণসংযোগে নেমে ধান কাটলেন কুড়িগ্রাম–১ আসনের জামায়াত প্রার্থী

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম গণসংযোগের অংশ হিসেবে ভূরুঙ্গামারীর পাথডুবি ইউনিয়নে ধান কেটে কৃষকদের সহায়তা করেছেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ ও বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি তিনি মাঠে নেমে কৃষকের পাশে দাঁড়ান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ তাইফুর রহমান মানিক, পাথরডুবি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আজিজ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূর আলমসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “কৃষি ও কৃষকই আমাদের দেশের মূল শক্তি। কৃষকের সমস্যাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কাজ করা হবে।