মোঃ মাইদুল ইসলাম | ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিশিষ্ট আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যেই তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে মাওলানা জুবায়ের হুসেন বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্যই আমি এই আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ হারিসুল বারী রনির হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
যোগদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মদ ওমর ফারুক ফারুকী মাওলানা জুবায়ের হুসেনকে উপজেলা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন।
পোস্ট টি পড়া হয়েছে : 201
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]