বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মাসুদ রানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপ সহ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী মোড় এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে বিনামূল্যে আড়াইশতাধিক রোগীর ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম, সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য লিটন সরকার, মশিউর রহমান, শাহজাহান আলী প্রমুখ।

এর আগে আলোচনা সভায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল ও কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]