কচাকাটায় অগ্নিকাণ্ডে গরু ও ভ্যানগাড়ি পুড়ে ছাই — নিঃস্ব বৃদ্ধ দম্পতির আহাজারি


hamarkur6 প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন /
কচাকাটায় অগ্নিকাণ্ডে গরু ও ভ্যানগাড়ি পুড়ে ছাই — নিঃস্ব বৃদ্ধ দম্পতির আহাজারি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ঈদগাহ মাঠের পাশে গত রাত আনুমানিক দুইটার দিকে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সব হারালেন এক অসহায় বৃদ্ধ দম্পতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ তাদের ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরজুড়ে। এতে ঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং একমাত্র জীবিকার মাধ্যম — একটি ভ্যানগাড়িও পুড়ে যায়।

বৃদ্ধ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ওই ভ্যানগাড়ি নিয়ে কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় পিয়াজু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার ঘরবাড়ি, গৃহস্থালির জিনিসপত্রসহ শেষ সম্বলটুকু সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ দম্পতি খুবই দরিদ্র। তাদের দেখাশোনার মতো কেউ নেই। বর্তমানে তারা নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।