নিউজ ডেস্ক
কুড়িগ্রামের চিলমারীর ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেও সরকারি বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি আমেরিকান নাগরিকত্বের প্রক্রিয়ায় প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
শিক্ষক সমাজ ও সচেতন মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কর্তৃপক্ষ নীরব রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের হাজিরা খাতায় ২ জুন ২০২৫ পর্যন্ত তার স্বাক্ষর থাকলেও ৩ জুন থেকে নামের স্থানে ফাঁকা রয়েছে। ২০২৪ সালের ২২ মার্চ থেকে ১ জুন পর্যন্তও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সূত্র জানায়, মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট তিন মাসের ছুটি চাইলেও অনুমোদন না পেয়ে পরে রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট থেকে ২৪ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ২৫ দিনের ছুটি মঞ্জুর করান।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ছুটির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, আমরা শুধু ২৫ দিনের অনুমোদিত ছুটির চিঠি পেয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, তিনি যুক্তরাষ্ট্রে অসুস্থ স্বামীকে দেখতে গেছেন। নির্ধারিত সময়ের পর ছুটি বৃদ্ধি না পেলে চাকরি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট টি পড়া হয়েছে : 352
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

অক্টোবর 27, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে গবেষণা ও পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। বাস্তবায়িত হলে এ উদ্যোগকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের […]

অক্টোবর 26, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক […]