বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের রৌমারীতে ভাড়াটিয়া হিসেবে এসে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বহিষ্কৃতরা হলেন—রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল সরকার ও সদস্য মো. নাজমুল হোসেন টাইগার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজালাল ও নাজমুল হোসেন টাইগারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে দলীয় কোনো পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া।

এর আগে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন।

এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

রৌমারীতে ১৯ শিক্ষক, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

নভেম্বর 3, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]

রৌমারীতে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত বৃদ্ধা

নভেম্বর 1, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে বেগুন ক্ষেতে কাজ করার সময় মৌমাছির আক্রমণে খলিল উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ ওই গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে। আহত […]