বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতা ও দুই খদ্দেরসহ ৩ জন গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১অক্টোবর) রাতে দেওয়ানেরখামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পতিতা ও দুই খদ্দেরসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীর পাড়) গ্রামের মোঃ আনছার আলীর মেয়ে মোছাঃ আসমাউল হুসনা (২৩), একই উপজেলার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাইম ইসলাম (২৩), এবং ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের ছেলে মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, “অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের সার্বিক দিক নির্দেশনায় ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। চুরি, ডাকাতি, মাদক ও অসামাজিক কার্যকলাপ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]