বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা তারেক রহমানের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে আসা সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা’ সভায় তিনি আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে সেজন্য নারীসমাজকে সজাগ থাকতে হবে।

এ সময় আগামীদিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ডের প্রধান করা হবে।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, শহীদদের কাছে বাংলাদেশ সারাজীবন ঋণি। এবার সেই ঋণ শোধ করার পালা। গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরাও ভূমিকা রেখেছেন। এই নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না। তাদের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি তাদের পরবর্তী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব। দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ

অক্টোবর 28, 2026

​মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান […]