বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর


বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৫ অক্টোবর’২০২৫ বুধবার কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।


“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম এর আয়োজনে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় ১৫ অক্টোবর’২০২৫ বুধবার কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দাতা সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, ডাঃ আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের সহকারী জেনারেল ম্যানেজার এ. এন. ফয়জুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, সদস্য সচিব এস.এম আশরাফুল হক রুবেল, সাইট সেভার্সের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ লাবিবুল ইসলাম, এফাদ-এর প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, ফ্রেন্ডশিপের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, টেকনিক্যাল সুপারভাইজার মোছাঃ উম্মে সালমা বেগম, ফিজিওথেরাপিষ্ট ইমরান খান, মনিটরিং অফিসার হেলাল উদ্দিন ফরাস প্রমূখ।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক সিফাত মোহনাজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]