বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি: বিশ্বনাথ পালকে এক মাসের কারাদণ্ড

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার, বিশেষ প্রতিনিধি, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বিশ্বনাথ পাল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানের সময় বিশ্বনাথ পালকে বালু বিক্রিরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় বালু উত্তোলন ও বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

এ সময় উলিপুর থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অভিযানের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]