বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শতবর্ষী বৃদ্ধের পাশে ‘পথের আলো’, চিকিৎসা সহায়তা ও মানবতার অনন্য দৃষ্টান্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায় ।। রাজারহাট

মানুষের জন্য, মানুষের পাশে—এই অমোঘ মন্ত্রকে ধারণ করে দীর্ঘ ছয় বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির এবারের কর্মসূচি ছিল উপজেলার এক শতবর্ষী বৃদ্ধের চিকিৎসা সহায়তা প্রদান, যা এলাকায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত শুক্রবার (৩রা অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের সদস্যরা সাপ্তাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের শতবর্ষী মোঃ আব্দুর ছাত্তার এর বাড়িতে পরিদর্শন করেন। তাঁরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করেন। বৃদ্ধের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও হতদরিদ্র জীবনযাত্রার কথা বিবেচনা করে এই সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

বিজ্ঞাপন

এসময় সংগঠনের সভাপতি আনিছুর রহমান লিটন তার বক্তব্যে বলেন, “সমাজের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হতদরিদ্র ও বয়োজ্যেষ্ঠ মানুষরা প্রায়ই মৌলিক চিকিৎসাসহায়তা থেকে বঞ্চিত হন। ‘পথের আলো’র লক্ষ্য হলো এমনই মানুষদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো। আজ এই মহতী কাজে আমাদের সকল সদস্য ও সহযোগীদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়।”

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা থেকে শুরু করে নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে সুনামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ‘পথের আলো রাজারহাট’।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট, কোষাধ্যক্ষ- মজনু সরকার, মোঃ আহসান কবির কুইক, মামুনুর রশীদ, মাওলানা জাহেদুল ইসলাম, মেহেদী হাসান, মোকছেদুল হক বসুনিয়া প্রমুখ।

সংগঠনের এই কার্যক্রম এলাকায় সামাজিক সচেতনতা ও মানবিকতার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]