বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে দিঘিরপাড়ে লাশ উদ্ধার, সন্দেহ ভাজন একজনকে আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ জাকারিয়া হোসেন ।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে হ’ত্যা করে ফেলে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে স্থানীয়রা দিঘির পাড় থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তির ম’ রাদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার নাখারগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা দিঘির পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় কাছের পুকুর থেকে একটি সাইকেল এবং বস্তাভর্তি স্ক্র্যাপও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হ’ত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এ ব্যাপারে সোমবার বিকেলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মুঠোফোনেএ প্রতিবেদককে ঘটনা সত্যতা স্বীকার করে জানান যে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মামলা প্রক্রিয়াধীন চলছে। লাশ পোস্ট ম্যাডামের জন্য জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]