হাতিয়া ইউনিয়নে অটো-রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন /
হাতিয়া ইউনিয়নে অটো-রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ

মোহাম্মদ দিদার আহমেদ জীবন ।। উলিপুর

উলিপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, যার চেয়ারম্যান হচ্ছেন ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, হাতিয়া ইউনিয়নের অটো, রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ ঘটিকায় হাতিয়া ইউনিয়নের ডি মডেল বেস্ট একাডেমী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন শ্রেণির শ্রমিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুজ্জামান, সাবেক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা ও সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ হাসানুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মোঃ আক্কাস আলী, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা ও সভাপতি জামায়াতে ইসলামী হাতিয়া ইউনিয়ন শাখা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ আলামিন (সভাপতি ৩ নং ওয়ার্ড), মমিনুল ইসলাম (সেক্রেটারি ৯ নং ওয়ার্ড) , হামিদুর রহমান (সেক্রেটারি ৬ নং ওয়ার্ড), মিনাজুল ইসলাম (সভাপতি ৬ নং ওয়ার্ড), মোহাম্মদ রতন মির্জা, বাইতুলমাল সেক্রেটারি ইউনিয়ন শাখা, নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইউনিয়ন শাখা, মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি হাতিয়া ইউনিয়ন শাখা।

অনুষ্ঠান শেষে জনাব আক্কাস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক, সমাপনী বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন।

শ্রমিকরা এ আয়োজনের জন্য উলিপুর উন্নয়ন ফোরাম এবং চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখযোগ্য, এ ধরনের উদ্যোগ শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।