মোশাররফ হোসেন || রাজারহাট
সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ছিনাই ইউনিয়নের চওড়ার বাজারে হান্নান ট্রেডার্সকে শুধুমাত্র কীটনাশক বিক্রির অনুমতি থাকা সত্ত্বেও নিয়ম ভঙ্গ করে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগের ডাবরি কাশেম বাজারে জনি ফার্টিলাইজারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী বলেন, “রাজারহাট উপজেলার কোথাও সার সংকট নেই। এখানে চাহিদা ও যোগানের মধ্যে মোটামুটি সমতা রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় আমরা নিয়মিত বাজারগুলো মনিটরিং করছি।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তাহলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য কৃষক ও সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 747
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]