
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল আমিন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার ওবাইদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, ভূরুঙ্গামারী থানার প্রতিনিধি এসআই নিজামুল।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণী পর্যন্ত) প্রায় ৬৪ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। এজন্য স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে সহায়তা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
এ্যাডভোকেসি সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, প্রধান শিক্ষক, ইমাম-পুরোহিতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :